সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কতটা নিরাপদ?
রহিম সৈকত ◾ স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় আমাদের দৈনন্দিন কাজের বড় একটি অংশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হয়। কিন্তু এই প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি নারীদের জন্য সাইবার জগতে নিত্যনতুন ঝুঁকি ও হয়রানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনলাইনে নারীদের প্রতি সহিংসতা শুধু তাদের মানসিক ও সামাজিক জীবনকে ব্যাহত করছে না, বরং তাদের নিরাপত্তা ও স্বাধীন চলাচলের পথেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে, অনলাইনে নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি হয়রানির শিকার হন। একশনএইড বাংলাদেশের তথ্যমতে, ৬৪ শতাংশ নারী তাদের জীবনের কোনো না কোনো সময় অনলাইনে হয়রানির মুখোমুখি হয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। প্ল্যান ইন্টারন্যাশনালের আরেকটি জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ৯১ শতাংশ নারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে অনিরাপদ মনে করেন এবং ৫৩ শতাংশ নারী হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণীরা; এ বয়সীদের মধ্যে প্রায় ৬০ শতাংশ এই সহিংসতার শিকার। এমনকি ১৮ বছরের কম বয়সী কিশোরীরাও এর বাইরে নন। অনলাইনে নারীদের প্রতি সহিংসতা বিভিন্ন ধরনের হয়রানির মাধ্যমে ঘটছ...